﻿1
00:00:45,625 --> 00:00:54,208
<b><font color="#ff0000">বঙ্গানুবাদেঃ</font></b> 
<b><font color="#808000">হাসান শুভ মিঃ এক্স 
এবং সৈয়দ ফাহমিদুল ইসলাম</font></b>

2
00:00:55,500 --> 00:01:04,666
<b><font color="#ff0000">সম্পাদনায়ঃ</font></b> <b><font color="#808000">সৈয়দ ফাহমিদুল ইসলাম

3
00:01:39,625 --> 00:01:41,208
জার্ড, অন্ধকার হচ্ছে।

4
00:01:43,000 --> 00:01:45,250
আমরা প্রায় পৌঁছে গেছি, নই।

5
00:02:40,500 --> 00:02:44,666
বন্ধুরা, লোকজন কী বলে
তা কি শুনেছ তোমরা?

6
00:02:46,625 --> 00:02:50,500
এই বাড়িতে একটা 
সিন্দুক আছে।

7
00:02:51,125 --> 00:02:54,916
যাতে নুয়ালের আত্মা রয়েছে।

8
00:02:56,166 --> 00:02:58,708
সে জঙ্গলটা পাহারা দেয়
আর বাধা দেয় যেতে।

9
00:02:59,416 --> 00:03:02,541
রাতে যেই আসুক না কেন...

10
00:03:03,625 --> 00:03:05,500
আর ফিরে যেতে পারে না।

11
00:03:14,875 --> 00:03:18,875
বোকার হদ্দরা, 
এটা ব্যস একটা গল্প!

12
00:03:19,750 --> 00:03:21,875
নই, তোমাকে ভীষণ 
ফ্যাকাসে দেখাচ্ছে!

13
00:03:22,083 --> 00:03:25,041
যদি খুব বেশি ভয় লাগে,
তবে যেতে পারো।

14
00:03:25,875 --> 00:03:27,041
তোমরা দু'জন?

15
00:03:33,041 --> 00:03:35,000
ইচিং বিচিং চিচিং!

16
00:03:35,750 --> 00:03:37,208
টিং!

17
00:03:38,250 --> 00:03:39,250
আবার আমি!

18
00:03:39,750 --> 00:03:43,000
বেচারি। এবার চোখ বন্ধ করে 
গুণতে শুরু করো।

19
00:03:50,541 --> 00:03:56,375
এক, দুই, তিন, চার, পাঁচ...

20
00:03:56,541 --> 00:04:01,000
নই, চলো উপরে লুকাই।
ওখানে সে আমাদের খুঁজে পাবে না।

21
00:04:01,958 --> 00:04:02,791
না।

22
00:04:02,875 --> 00:04:03,750
চলো!

23
00:04:04,916 --> 00:04:06,458
আমি তোমাদের খুঁজতে আসছি!

24
00:04:30,375 --> 00:04:33,500
ঐ কোণায় গিয়ে লুকাও।

25
00:04:33,750 --> 00:04:35,791
আমি এই রুমে যাচ্ছি।

26
00:04:35,916 --> 00:04:39,333
যদি টিং আমার কাছে আসে,
তুমি তখন পিছন থেকে চুপ করে এসে তাকে ছুঁবে।

27
00:04:41,916 --> 00:04:43,250
এভাবে আলাদা হয়ে যাওয়াটা কি 
ঠিক হবে?

28
00:04:46,458 --> 00:04:50,375
বাবা আমাকে এই রক্ষা কবচটা দিয়েছিল।
তুমি এটা রাখো।

29
00:04:52,541 --> 00:04:53,416
চলো যাই।

30
00:05:57,500 --> 00:06:06,250
<b><font color="#ff0000">KRASUE:</font></b> <b><font color="#808000">INHUMAN KISS

31
00:08:03,291 --> 00:08:04,166
সাই!

32
00:08:04,375 --> 00:08:06,333
হাই জার্ড, ইয়াম, তোহ!

33
00:08:07,458 --> 00:08:09,000
মাছগুলো আমার বাড়িতে 
পৌঁছে দিও।

34
00:08:12,291 --> 00:08:15,083
স্কুল আবার কবে খুলবে জানো?

35
00:08:15,666 --> 00:08:18,375
ব্যাংককের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত
আমাদের অপেক্ষা করতে হবে।

36
00:08:18,583 --> 00:08:21,166
কিন্তু দারুণ হয়েছে 
স্কুলে যেতে হচ্ছে না!

37
00:08:21,458 --> 00:08:23,666
মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে।
এটা কোনো মজার কথা না।

38
00:08:27,000 --> 00:08:30,375
চলো মাঠে যাওয়া যাক।
আজ কোনো রোগী থাকবে না।

39
00:08:31,541 --> 00:08:32,583
প্লিজ, সাই।

40
00:08:51,416 --> 00:08:52,250
এই!

41
00:08:52,333 --> 00:08:53,291
- জার্ড!
- চলো যাই।

42
00:08:53,375 --> 00:08:54,250
চলো!

43
00:08:54,333 --> 00:08:55,250
জার্ড, থামো!

44
00:08:58,958 --> 00:09:00,000
তুমি কি বিরক্ত হও না?

45
00:09:15,291 --> 00:09:16,375
ডক্টর মেতা!

46
00:09:18,416 --> 00:09:19,250
মন!

47
00:09:21,958 --> 00:09:23,083
কেউ নেই।

48
00:09:25,041 --> 00:09:27,791
নিশ্চয়ই তাদের জরুরি ভিত্তিতে 
ডাকা হয়েছে।

49
00:09:28,458 --> 00:09:31,458
শুনলাম গতরাতে ব্যাংককে 
প্রচুর বোমাবাজি হয়েছে।

50
00:09:32,041 --> 00:09:34,208
বাবা না হলে, 
আমি যেমাত। 

51
00:09:35,416 --> 00:09:38,208
- মৃত্যুকে ভয় পাও না?
- না।

52
00:09:38,750 --> 00:09:40,916
যদি আমি সৈনিক হতাম
আর শত্রুদের গুলি করতাম।

53
00:09:41,333 --> 00:09:42,250
দারুণ হতো নিশ্চয়ই!

54
00:09:48,916 --> 00:09:50,666
নার্স! থামো!

55
00:09:52,208 --> 00:09:53,416
এখন আমার সাথে 
খেলবে চলো!

56
00:09:53,541 --> 00:09:54,416
জার্ড!

57
00:10:01,500 --> 00:10:05,375
সাই, কেউ আসছে না।
চলো বাইরে যাই।

58
00:10:06,750 --> 00:10:08,791
না। কারো সাহায্যের প্রয়োজন হতে পারে।

59
00:10:11,416 --> 00:10:15,708
কিন্তু যদি তুমি না যাও,
কেউ সত্যি সত্যি দুঃখ পাবে।

60
00:10:18,166 --> 00:10:19,000
আউচ!

61
00:10:20,958 --> 00:10:22,750
নার্স, আমার সাহায্য করো।

62
00:10:22,833 --> 00:10:23,666
জার্ড!

63
00:10:24,708 --> 00:10:25,791
আমি তোমার আঙুলগুলো 
কেটে ফেলব।

64
00:10:26,375 --> 00:10:27,250
প্লিজ?

65
00:10:27,833 --> 00:10:28,791
না।

66
00:10:33,666 --> 00:10:35,625
ডক্টর! আছেন?

67
00:10:37,833 --> 00:10:38,708
দেখলে?

68
00:10:40,750 --> 00:10:41,625
আসছি।

69
00:10:49,375 --> 00:10:51,083
আর একটু।

70
00:10:52,125 --> 00:10:53,166
সাই...

71
00:10:53,791 --> 00:10:56,958
আমি শুনলাম একটা ক্রাসু (ভূত) তোমার প্রতিবেশী
ড্যাংয়ের মুরগী খেয়ে ফেলেছে।

72
00:10:58,250 --> 00:10:59,333
জানি না।

73
00:11:00,125 --> 00:11:04,875
গতরাতে মাই আর তার বন্ধুরা
ইঁদুর শিকারে বেরিয়েছিল।

74
00:11:05,166 --> 00:11:06,541
তারা একটা 
ভাসমান লাইট দেখেছে।

75
00:11:06,958 --> 00:11:08,000
আমি জানতাম!

76
00:11:08,083 --> 00:11:09,916
তোমাকে আগাম সতর্ক থাকতে হবে।

77
00:11:11,250 --> 00:11:12,250
কীভাবে?

78
00:11:12,375 --> 00:11:16,916
রাতে ঘরের সমস্ত দরজা
আর জানালা বন্ধ রাখবে।

79
00:11:17,750 --> 00:11:19,708
ধোয়া কাপড় 
বাইরে ঝুলিয়ে রাখবে না।

80
00:11:19,791 --> 00:11:21,916
ক্রাসুরা সেসবে 
মুখ মুছতে পছন্দ করে।

81
00:11:25,791 --> 00:11:29,291
আমি সত্যিকারের ক্রাসু হয়ে থাকলে,
এতক্ষণে তুমি মরে পড়ে থাকতে।

82
00:11:29,666 --> 00:11:32,666
যদি তুমি ক্রাসু হতে,
গুলি মেরে তোমার খুলি উড়িয়ে দিতাম।

83
00:11:32,916 --> 00:11:35,750
ভয় দেখাচ্ছ, অ্যাঁ?

84
00:11:54,708 --> 00:11:56,791
- সাই!
- হুমম?

85
00:11:56,875 --> 00:11:59,333
প্রতিদিন এসব জিনিস দেখে
তোমার অদ্ভুত লাগে না?

86
00:12:00,333 --> 00:12:01,291
ভয় পেয়েছ?

87
00:12:02,250 --> 00:12:03,333
কিছুটা।

88
00:12:04,166 --> 00:12:08,583
আমার বিশ্বাসই হচ্ছে না
তুমি এত্ত ভয় আছে।

89
00:12:09,708 --> 00:12:11,333
কিন্তু এটা জঘন্য। 

90
00:12:17,250 --> 00:12:18,541
আমার নই'কে মনে পড়ে।

91
00:12:21,791 --> 00:12:23,708
জানি না সে এখন কী করছে।

92
00:12:32,666 --> 00:12:33,791
সাই!

93
00:12:47,833 --> 00:12:49,833
আমি আজ রাতে 
পাহারার জন্যে যাব।

94
00:12:52,375 --> 00:12:53,583
ক্রাসুর কারণে, তাই তো?

95
00:12:55,125 --> 00:12:56,250
এসব তোমাকে কে বলেছে?

96
00:12:56,416 --> 00:12:59,916
কামলাই খালা।
আজ তার বাচ্চার চিকিৎসা করেছিলাম।

97
00:13:00,375 --> 00:13:03,583
বললো একটা ক্রাসু
ড্যাংয়ের মুরগীগুলো খেয়ে ফেলেছে।

98
00:13:03,708 --> 00:13:08,000
কিন্তু দীর্ঘদিন ধরে 
কেউই ক্রাসু দেখেনি।

99
00:13:09,583 --> 00:13:11,000
আমি নিশ্চিত না...

100
00:13:11,625 --> 00:13:15,958
তুমি দাদীমার সাথে থাকো।
আর অবশ্যই ঘরের দরজা-জানালা লাগিয়ে রাখবে।

101
00:13:22,000 --> 00:13:22,958
আমি যাচ্ছি।

102
00:13:23,291 --> 00:13:24,125
সাবধানে।

103
00:13:29,583 --> 00:13:34,000
উফ্! চলো ভেতরে যাই।

104
00:13:36,333 --> 00:13:37,333
শুভ সন্ধ্যা, দাদীমা।

105
00:13:37,416 --> 00:13:39,166
- ভালো?
- হুম, দাদীমা।

106
00:13:39,708 --> 00:13:40,625
এখানে রাখো!

107
00:13:41,416 --> 00:13:43,625
জার্ড বললো তোমার জন্য বরই
আর আম নিয়ে আসতে।

108
00:13:44,750 --> 00:13:45,708
ধন্যবাদ।

109
00:13:46,333 --> 00:13:48,208
সে আমাকে তার 
বাড়ির সামনে দাঁড় করায়।

110
00:13:49,125 --> 00:13:50,458
কেমন আছ, ডাম?

111
00:13:52,000 --> 00:13:53,666
কিউট একটা।

112
00:13:54,875 --> 00:13:57,458
অবশ্য, জার্ডও কিউট।

113
00:13:57,541 --> 00:14:00,250
সুদর্শন আর ধনী...

114
00:14:00,541 --> 00:14:01,916
তোমার কি তাকে 
একটুও পছন্দ না?

115
00:14:02,541 --> 00:14:04,750
সে তোমার জন্য পাগল।

116
00:14:05,875 --> 00:14:08,250
শুনেছি সে প্রত্যেকদিন 
তোমার পিছে পিছে ঘুরে।

117
00:14:08,875 --> 00:14:10,416
সে শুধু আমায় সঙ্গ দেয়।

118
00:14:12,833 --> 00:14:16,291
পা নাড়াচ্ছ কেন? হাহ?

119
00:14:16,583 --> 00:14:17,708
লজ্জা পাচ্ছ?

120
00:14:18,916 --> 00:14:19,875
না।

121
00:14:19,958 --> 00:14:21,708
ঠিক আছে।

122
00:14:23,291 --> 00:14:26,208
দু'জন কাজটা কখন সারছ,
আমাকে প্রথম জানিও।

123
00:14:26,666 --> 00:14:27,500
টিং!

124
00:14:27,791 --> 00:14:29,666
- কী?
- কী বলছো তুমি?

125
00:14:30,166 --> 00:14:32,916
ঠিক আছে, আমি যাচ্ছি।

126
00:14:33,000 --> 00:14:35,375
- মনে হয় আমারই বরই আর আম খাওয়া উচিত।
- যাও এখন।

127
00:14:35,458 --> 00:14:39,541
কিছু খেও।

128
00:14:40,208 --> 00:14:41,250
সাবধানে যাও।

129
00:14:41,333 --> 00:14:42,333
দেখা হবে।

130
00:16:28,583 --> 00:16:29,625
নাও। পান্ডানের পানি।

131
00:17:05,083 --> 00:17:05,916
সাই।

132
00:17:08,291 --> 00:17:09,416
সাই। চলো যাই।

133
00:17:14,000 --> 00:17:15,000
সাই!

134
00:17:16,833 --> 00:17:17,750
হুমম?

135
00:17:19,750 --> 00:17:20,916
তুমি অন্যমনস্ক ছিলে।

136
00:17:29,416 --> 00:17:30,250
জার্ড।

137
00:17:31,666 --> 00:17:33,083
আমার সাথে জঙ্গলে চলো।

138
00:17:57,916 --> 00:17:58,916
সাই, দাঁড়াও।

139
00:18:09,291 --> 00:18:10,791
আমাদের ফিরে যাওয়া উচিত।

140
00:18:12,750 --> 00:18:14,416
কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি।

141
00:18:16,166 --> 00:18:17,541
এটা বিপজ্জনক।

142
00:18:19,000 --> 00:18:21,958
যদি তোমার ভয় লাগে,
তুমি যেতে পারো।

143
00:18:24,500 --> 00:18:27,041
আমি ভয় পাচ্ছি না,
আমার চিন্তা হচ্ছে।

144
00:19:24,500 --> 00:19:25,375
সাই?

145
00:19:28,041 --> 00:19:28,875
নই!

146
00:19:39,666 --> 00:19:40,500
সাই!

147
00:19:44,416 --> 00:19:45,250
সাই!

148
00:19:54,541 --> 00:19:55,666
জার্ড!

149
00:19:56,875 --> 00:19:57,750
নই!

150
00:20:32,708 --> 00:20:35,833
আমরা সালায়া থেকে এসেছি,
যেখানে ক্রাসুরা ক্ষয়-ক্ষতি সাধন করেছে।

151
00:20:37,083 --> 00:20:38,166
প্রথম প্রথম...

152
00:20:38,708 --> 00:20:43,375
তারা সমস্ত হাঁস মুরগি খেয়েছে
যতক্ষণ পর্যন্ত না সেগুলো শেষ হয়েছে । 

153
00:20:45,166 --> 00:20:48,333
তারপর, গরু আর মহিষ।

154
00:20:50,208 --> 00:20:53,750
কিন্তু গ্রামবাসীরা চূড়ান্ত পদক্ষেপ নিতে
দেরি করে ফেলে।

155
00:20:56,125 --> 00:20:57,208
তাই…

156
00:20:58,458 --> 00:21:00,541
এটা ছড়ানো শুরু করে।

157
00:21:01,875 --> 00:21:05,333
যখন উচ্ছৃঙ্খল কর্মবিরতি 
শুরু হয়েছিল।

158
00:21:05,750 --> 00:21:07,083
ছড়িয়ে পড়েছে? কীভাবে?

159
00:21:11,458 --> 00:21:14,500
একদিন এক মা ক্রাসু
পানিতে থুতু ফেলেছিল...

160
00:21:17,458 --> 00:21:18,541
যদি কোনো মেয়ে 
সেই পানি খায়,

161
00:21:20,500 --> 00:21:25,166
সে আরেকটা ক্রাসুতে পরিণত হবে।

162
00:21:27,791 --> 00:21:29,166
যদি কোনো পুরুষ খায়,

163
00:21:30,583 --> 00:21:33,000
সে তীব্র বিষক্রিয়ায় 
জর্জরিত হবে।

164
00:21:35,000 --> 00:21:37,125
যখন আর সহ্য করতে না পেরে
মারা যাবে,

165
00:21:38,291 --> 00:21:42,083
তখন ক্রাসু তার 
অন্ত্র গোগ্রাসে গিলবে।

166
00:21:47,333 --> 00:21:50,000
গ্রামবাসীরা ভয় পেয়ে
ইতোমধ্যেই গ্রাম ছেড়ে পালিয়েছে।

167
00:21:52,250 --> 00:21:54,625
আমরা কেন এসব বিশ্বাস করব?

168
00:22:00,208 --> 00:22:01,375
পাই। প্লাইয়ু।

169
00:22:09,666 --> 00:22:13,500
এই হচ্ছে কয়েকটা ক্রাসু
যেগুলো আমরা মেরেছি।

170
00:22:24,416 --> 00:22:27,416
থাকার জন্য আমরা একটা জায়গার
চেয়ে বেশি কিছু চাই না।

171
00:22:28,291 --> 00:22:30,833
বিনিময়ে,
আমরা তোমাদের জন্য শয়তান বধ করব।

172
00:22:32,166 --> 00:22:33,583
ভালো হবে, প্রধান।

173
00:22:42,708 --> 00:22:44,875
তোমাকে কে বলেছে যে
এখানে ক্রাসু আছে?

174
00:22:52,666 --> 00:22:55,791
তোমার জন্য তরকারি আর
সেদ্ধ সবজি এনেছি।

175
00:22:56,958 --> 00:22:58,791
ওখানে রাখছি।

176
00:23:03,291 --> 00:23:05,541
ভ্রমণের কারণে তোমার নিশ্চয়ই 
খিদে পেয়েছে।

177
00:23:07,000 --> 00:23:08,166
ধন্যবাদ।

178
00:23:39,208 --> 00:23:40,666
কম্বল আর মশারি।

179
00:23:41,708 --> 00:23:43,250
আশা করি এতেই হবে।

180
00:23:44,750 --> 00:23:48,083
অবশ্যই।
ব্যাংককে অনেক কষ্টে ছিলাম।

181
00:23:52,166 --> 00:23:54,291
তুমি একা এসেছো কেন?

182
00:23:54,958 --> 00:23:56,583
তোমার বাবা-মা কোথায়?

183
00:24:07,916 --> 00:24:10,208
সে রাতে ব্যাংককে প্রচুর পরিমাণে
বোমাবাজি হয়।

184
00:24:14,958 --> 00:24:16,708
আমার বাবা-মা পালাতে পারেনি।

185
00:24:22,666 --> 00:24:23,750
আমি দুঃখিত, নই।

186
00:24:34,750 --> 00:24:36,791
তুমি কেমন আছো?

187
00:24:38,791 --> 00:24:39,708
ভালোই।

188
00:24:40,250 --> 00:24:41,541
আমি এখানে প্রতিদিনই আসি।

189
00:24:42,500 --> 00:24:44,958
বাড়িতে করার মতো 
তেমন কাজ নেই,

190
00:24:45,791 --> 00:24:48,500
তাই আমি এখানে ডাক্তার আর
নার্সদের সাহায্য করতে আসি।

191
00:24:49,375 --> 00:24:52,583
তাদের মাত্রই ব্যাংককে 
ডেকে পাঠানো হয়েছে।

192
00:24:53,375 --> 00:24:54,750
তুমি নার্স হতে চাও?

193
00:24:55,500 --> 00:24:57,750
জানি না। হয়তো।

194
00:24:58,833 --> 00:25:00,000
আর তুমি?

195
00:25:01,500 --> 00:25:03,500
মেডিক্যাল স্কুলে
যাওয়া শুরু করলাম...

196
00:25:04,666 --> 00:25:08,333
আর যুদ্ধ শুরু হয়ে গেল।

197
00:25:10,041 --> 00:25:13,541
গ্র্যাজুয়েট হওয়ার পর
এখানে এসে কাজ করতে পারবে।

198
00:25:14,541 --> 00:25:15,416
নিশ্চয়ই।

199
00:25:16,583 --> 00:25:20,166
কিন্তু জানি না
কী হতে চলেছে।

200
00:25:26,458 --> 00:25:28,541
কখনো কোনো ক্রিটিক্যাল
কেস সামলেছো?

201
00:25:30,041 --> 00:25:31,166
"ক্রিটিক্যাল কেস"?

202
00:25:34,041 --> 00:25:38,583
যেসব রোগীদের অবস্থা 
আশঙ্কাজনক।

203
00:25:39,208 --> 00:25:45,083
হ্যাঁ, সামলেছি।
সামরান দাদুর কথা মনে আছে?

204
00:25:45,291 --> 00:25:48,708
হ্যাঁ, সেই বদমেজাজি দাদু।

205
00:25:49,125 --> 00:25:50,416
মারা গেছে।

206
00:25:52,708 --> 00:25:53,750
এই বিছানাতেই।

207
00:25:58,833 --> 00:26:02,625
ছোট্ট নই এখানে 
ঘুমাতে পারত না।

208
00:26:26,125 --> 00:26:30,250
সাবান, টুথব্রাশ, আর 
গোসলের জামা-কাপড়।

209
00:26:31,291 --> 00:26:33,500
আমাদের সাইজ একই।
এই নাও তোমার শার্ট আর প্যান্ট।

210
00:26:33,583 --> 00:26:34,583
গায়ে মানিয়ে যাওয়ার কথা।

211
00:26:37,958 --> 00:26:39,000
ধন্যবাদ, জার্ড।

212
00:26:39,083 --> 00:26:40,041
ব্যাপার না।

213
00:26:41,875 --> 00:26:44,875
টিং, তোমার বন্ধুর জন্য 
কিছু আনোনি?

214
00:26:45,666 --> 00:26:46,500
এইতো হারিকেনটা!

215
00:26:46,583 --> 00:26:48,416
বাহ।

216
00:26:52,833 --> 00:26:56,125
তো, শহরে কি 
এই হেয়ার স্টাইলটা খুব জনপ্রিয়?

217
00:26:58,333 --> 00:26:59,166
জার্ড।

218
00:27:01,291 --> 00:27:04,291
সাইকে বাড়িতে পৌঁছে দাও।
নইয়ের সাথে আমার কথা আছে।

219
00:27:32,166 --> 00:27:35,166
চলে যাও, 
আমি একা যেতে পারব।

220
00:27:35,541 --> 00:27:37,291
না, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি।

221
00:27:37,375 --> 00:27:38,625
আমি সত্যিই ঠিক আছি।

222
00:27:38,833 --> 00:27:42,958
অনেক রাত হয়ে গেছে।
আমাকে তোমার সাথে যেতে দাও।

223
00:27:43,583 --> 00:27:44,416
না।

224
00:27:49,875 --> 00:27:53,041
তুমি কি নিশ্চিত 
যে ঐ লোকগুলো ডাকাত না?

225
00:27:57,750 --> 00:27:59,666
সত্যি বলতে 
আমি নিশ্চিত না।

226
00:27:59,958 --> 00:28:01,458
তাহলে তাদের এখানে 
কেন নিয়ে এলে?

227
00:28:06,833 --> 00:28:08,708
কারণ আমার যাওয়ার আর
কোনো জায়গা নেই।

228
00:28:10,083 --> 00:28:13,375
তাই তুমি তাদের বলেছ যে
এখানে ক্রাসু আছে?

229
00:29:57,083 --> 00:29:58,000
সাই।

230
00:30:03,750 --> 00:30:05,083
এসব কি ক্রাসুর কাজ?

231
00:30:09,125 --> 00:30:10,833
বা কোনো জীব-জন্তুর।

232
00:30:13,333 --> 00:30:14,375
জার্ড কোথায়?

233
00:30:17,625 --> 00:30:20,916
ক্রাসুরা গতিশীল হয়
তোমাকে তাদের চেয়েও গতিশীল হতে হবে।

234
00:30:24,833 --> 00:30:27,291
- অনেক ধীরে! আবার!
- আবার চেষ্টা করো!

235
00:30:52,208 --> 00:30:53,166
এখনো অনেক ধীরে!

236
00:30:55,916 --> 00:30:56,833
এই।

237
00:30:59,166 --> 00:31:01,708
তাহলে, তুমি এখন আমার সাথে
ক্রাসু শিকারে যাচ্ছ?

238
00:31:02,375 --> 00:31:03,541
আমি এখানে জার্ডের সাথে
কথা বলতে এসেছি।

239
00:31:03,750 --> 00:31:05,583
আচ্ছা।

240
00:31:06,875 --> 00:31:09,791
ভুলে গিয়েছিলাম
তোমরা দু'জন বন্ধু ছিলে।

241
00:31:10,833 --> 00:31:15,500
জার্ড, কথা শেষ হলে
আমার সাথে দেখা কোরো।

242
00:31:19,375 --> 00:31:20,791
তুমি এখানে কী করছো?

243
00:31:21,625 --> 00:31:22,541
প্রশিক্ষণ নিচ্ছি, অবশ্যই।

244
00:31:23,250 --> 00:31:26,208
তোমার আসা উচিত হয়নি।
আমরা জানি না তাদের উদ্দেশ্য কী।

245
00:31:26,416 --> 00:31:27,833
তাদের সাথে সময় কাটাবে না।

246
00:31:28,500 --> 00:31:31,916
আমি তাদের সাথে 
কয়েকটা গ্রামে ছিলাম,

247
00:31:32,291 --> 00:31:33,916
আর আমি একটা ক্রাসুও দেখিনি।

248
00:31:35,750 --> 00:31:39,208
আর আমরা জানি না,
সালায়া গ্রামে ঠিক কী ঘটেছিল।

249
00:31:41,000 --> 00:31:44,083
কিন্তু তুমি তাদের বলেছ
আমাদের গ্রামে ক্রাসু আছে।

250
00:31:50,250 --> 00:31:51,291
বলেছিলাম।

251
00:31:52,666 --> 00:31:57,833
এখানে ফিরে আসার জন্য
ওটা শুধুই একটা অজুহাত ছিল।

252
00:32:01,000 --> 00:32:03,041
কী হবে যদি ক্রাসুর সাথে 
এর কোনো সম্পর্ক না থাকে?

253
00:32:06,916 --> 00:32:08,375
তাহলে কীভাবে সব হলো?

254
00:32:14,458 --> 00:32:15,583
আমিও জানি না।

255
00:32:17,666 --> 00:32:21,041
কিছু না জানাটা 
কাউকে বাঁচাবে না।

256
00:32:23,958 --> 00:32:24,791
আমাকে যেতে হবে।

257
00:32:57,000 --> 00:33:02,041
"গ্যাস সৃষ্টি করার জন্য অনবরত
কিছু সার গুঁজে দেয়া হচ্ছে"

258
00:33:02,291 --> 00:33:06,791
"যা বিস্ফোরণের সৃষ্টি করতে পারে"

259
00:33:27,750 --> 00:33:29,333
তুমি ভূতে বিশ্বাস করো না?

260
00:33:30,916 --> 00:33:33,000
না, করি না।

261
00:33:41,875 --> 00:33:44,625
তো তোমার কী মনে হয়?

262
00:33:50,625 --> 00:33:52,166
আমি এখনো জানি না।

263
00:33:53,750 --> 00:33:57,458
কিন্তু আমি প্রমাণ করবো
ক্রাসুরা বাস্তবে নেই।

264
00:34:16,958 --> 00:34:17,875
সাই!

265
00:34:28,958 --> 00:34:31,916
দরজা আর জানালা 
বন্ধ করতে ভুলো না।

266
00:34:33,500 --> 00:34:34,333
হুম।

267
00:37:09,166 --> 00:37:11,125
সাং! আমাদের বাচ্চা নেই!

268
00:37:16,583 --> 00:37:18,416
কেউ সাহায্য করো! 
সাহায্য করো!

269
00:37:25,750 --> 00:37:26,583
ডাম!

270
00:37:26,666 --> 00:37:29,125
গুলি কোরো না! 
আমার ছেলে আছে!

271
00:37:29,208 --> 00:37:30,041
শান্ত হও।

272
00:37:31,541 --> 00:37:32,416
ডাম।

273
00:37:33,750 --> 00:37:34,583
ডাম।

274
00:37:45,875 --> 00:37:46,833
অনেক হয়েছে!

275
00:37:50,125 --> 00:37:51,125
ডাম!

276
00:37:54,208 --> 00:37:55,125
ডাম!

277
00:38:02,208 --> 00:38:03,583
ডাম!

278
00:38:04,000 --> 00:38:04,833
ডাম!

279
00:38:06,458 --> 00:38:07,416
ডাম...

280
00:38:07,791 --> 00:38:08,916
- ঠিক আছো?
- ডাম!

281
00:38:09,666 --> 00:38:11,416
- লেগেছে?
- ডাম।

282
00:38:11,541 --> 00:38:12,625
ধন্যবাদ।

283
00:38:18,125 --> 00:38:19,291
ডাম।

284
00:38:52,708 --> 00:38:53,625
সাই!

285
00:39:55,875 --> 00:39:56,916
ক্রাসু...

286
00:41:40,708 --> 00:41:42,250
আমি টেডের কাছে কৃতজ্ঞ।

287
00:41:42,916 --> 00:41:45,958
নাহলে, শয়তান আমার ছেলেকে 
গিলে খেতো।

288
00:41:47,208 --> 00:41:48,291
বেচারা ডাম।

289
00:41:49,708 --> 00:41:52,833
আজ রাতে আমার স্বামী
শিকারের শিবিরে যোগ দেবে।

290
00:41:53,791 --> 00:41:55,250
তারা সম্পূর্ণ গ্রামটা 
পরিষ্কার করবে।

291
00:42:54,750 --> 00:42:55,625
কে তুমি?

292
00:42:57,541 --> 00:43:00,750
আমি নই। 
শিক্ষক সাওয়াইয়ের ছেলে।

293
00:43:07,333 --> 00:43:09,416
ক্রাসুরা মানুষকে 
আঘাত করে না।

294
00:43:10,125 --> 00:43:13,416
এই শয়তানগুলো বহুকাল ধরে
আমাদের সাথেই বসবাস করে আসছে।

295
00:43:14,375 --> 00:43:16,250
এককালে তারা ছিল মানুষ
যারা কালো যাদু চর্চা করতো।

296
00:43:17,291 --> 00:43:21,791
তাদের যাদুমন্ত্র উল্টো তাদেরকেই
পাপী পিশাচে পরিণত করেছে।

297
00:43:23,125 --> 00:43:26,791
নারীদের বলা হয় ক্রাসু।

298
00:43:27,916 --> 00:43:30,708
আর পুরুষদের ক্রাহাং।

299
00:43:32,583 --> 00:43:38,458
ক্রাসুর দেখতে পেলেই মানুষ সাধারণত
তড়িঘড়ি করে শিকারীদের খুঁজে।

300
00:43:40,125 --> 00:43:42,291
হয়তো এটা 
সাধারণ কোনো ক্রাসু না।

301
00:43:46,791 --> 00:43:47,833
বাবা…

302
00:43:49,875 --> 00:43:51,708
তাকে আমি চিনি।

303
00:44:02,583 --> 00:44:03,791
শোনো।

304
00:44:05,541 --> 00:44:08,166
যা দেখবে তা বিশ্বাস করবে,

305
00:44:09,541 --> 00:44:14,916
কিন্তু তাই করবে 
যা তোমার হৃদয় বলবে।

306
00:47:03,416 --> 00:47:07,458
"থায়রয়েড কার্টিলেগ,
থায়রয়েড গ্ল্যান্ড, ট্রাকিয়া"

307
00:48:30,458 --> 00:48:31,291
যাওয়া যাক।

308
00:48:57,000 --> 00:48:58,625
জার্ড সকালে হাসপাতালে এসেছিল।

309
00:49:06,750 --> 00:49:08,708
আমাদের স্বাভাবিক আচরণ করা উচিত।

310
00:49:34,916 --> 00:49:36,416
তোমার মনে পড়ে...

311
00:49:38,625 --> 00:49:41,333
আমি ব্যাঙ দেখলে ভয় পেতাম।

312
00:49:42,625 --> 00:49:43,958
ব্যাঙ নোংরা।

313
00:49:44,750 --> 00:49:45,833
বিরক্তিকর।

314
00:49:47,333 --> 00:49:49,250
কেউ তাদের কাছে 
যেতে চায় না।

315
00:49:52,166 --> 00:49:54,125
এখন আমি নিজেই 
তাতে পরিণত হয়েছি...

316
00:49:57,166 --> 00:50:02,750
আমি বুঝতে পেরেছি যে
দানবদেরও অনুভূতি আছে।

317
00:50:50,041 --> 00:50:54,833
"তার পা বিকৃত হয়ে গেছে
সে ঠিক হয়ে যাবে"

318
00:51:39,416 --> 00:51:41,000
মুরগি খেতে খেতে 
তুমি ক্লান্ত না?

319
00:51:41,708 --> 00:51:43,083
থামো তো!

320
00:51:45,000 --> 00:51:47,208
আমি চাই না 
তুমি মনমরা হয়ে থাকো।

321
00:51:51,458 --> 00:51:54,083
গত একমাস ধরে 
একটাও ক্রেসু দেখেনি কেউ।

322
00:52:04,416 --> 00:52:07,166
"ক্রাসু লতা"

323
00:52:10,583 --> 00:52:13,583
অতীতে কার্মা তাদেরকে সবদিক দিয়ে
জোর করে তাড়না দিত

324
00:52:13,666 --> 00:52:16,375
আজীবন ধরে তাদের 
ঋণ পরিশোধ করতে।

325
00:52:17,458 --> 00:52:21,416
তাদেরকে শিকারের জন্য
দোষী সাব্যস্ত করা হত।

326
00:52:24,208 --> 00:52:27,541
বলা হয়ে থাকে যে, ক্রাসুরা ক্রাসু লতা নামক
এক ধরনের গাছ খেত

327
00:52:28,166 --> 00:52:32,583
শারীরিক রূপান্তরকে থামাতে।

328
00:52:34,625 --> 00:52:39,583
কিন্তু আমি নিজে কখনো 
এই গাছ দেখিনি।

329
00:52:48,416 --> 00:52:51,083
"হাসপাতাল"

330
00:52:51,208 --> 00:52:53,625
তোমার শরীরের তাপমাত্রা
মেপে দেখা যাক।

331
00:52:55,916 --> 00:52:57,791
হুমম, মনে হয় জ্বর এসেছে।

332
00:52:58,625 --> 00:53:00,583
- কখন থেকে জ্বর ভাব মনে হচ্ছে?
- দুই দিন।

333
00:53:00,916 --> 00:53:02,166
গলা ব্যথা?

334
00:53:02,833 --> 00:53:03,750
হ্যাঁ।

335
00:53:03,916 --> 00:53:05,833
হা করো তো। "আ"।

336
00:53:06,208 --> 00:53:07,583
বলো, "আ"। মুখ হা করো।

337
00:53:07,750 --> 00:53:09,166
"আ।"

338
00:53:09,750 --> 00:53:12,708
দেখে অতোটা খারাপ মনে হচ্ছে না। সর্দি?

339
00:53:12,791 --> 00:53:13,666
একটু।

340
00:53:13,875 --> 00:53:14,750
কী রঙের?

341
00:53:14,958 --> 00:53:15,833
সবুজ…

342
00:53:16,000 --> 00:53:18,000
বুঝেছি…

343
00:53:18,583 --> 00:53:22,000
তাহলে আমি নার্সকে বলব
তোমার শরীর মুছে দিতে।

344
00:53:22,791 --> 00:53:24,916
আর বাড়িতে খাওয়ার জন্য
কিছু ওষুধ লিখে দিচ্ছি।

345
00:53:25,000 --> 00:53:25,875
হ্যাঁ।

346
00:53:25,958 --> 00:53:28,375
একটু ঘুমালেই 
ভালো হয়ে যাবে।

347
00:53:28,666 --> 00:53:29,583
হুম।

348
00:53:30,208 --> 00:53:31,333
এবার তোমার পালা, নার্স!

349
00:53:36,041 --> 00:53:37,666
পানি কি ঠান্ডা?

350
00:53:37,750 --> 00:53:38,583
হ্যাঁ, ঠান্ডা।

351
00:53:38,666 --> 00:53:39,583
আসলেই!

352
00:53:45,541 --> 00:53:47,125
জলদি করেন, নার্স!

353
00:53:48,708 --> 00:53:50,166
আপনি খুব অধৈর্য, ডাক্তার সাহেব।

354
00:53:52,166 --> 00:53:53,958
আস্তে, ওর ব্যথা করবে।

355
00:53:54,625 --> 00:53:55,875
আমি আস্তেই করছি!

356
00:53:56,166 --> 00:53:57,000
ব্যথা লাগছে?

357
00:53:57,083 --> 00:53:58,083
একটু।

358
00:54:00,000 --> 00:54:00,916
সাই।

359
00:54:01,333 --> 00:54:02,500
আমি ওকে
তোমার কাছে রেখে যাচ্ছি।

360
00:54:04,416 --> 00:54:05,375
জার্ড!

361
00:54:11,791 --> 00:54:12,625
সাই।

362
00:54:32,250 --> 00:54:33,333
বেলের শরবত।

363
00:54:59,291 --> 00:55:00,958
আমি আসছি।

364
00:55:01,125 --> 00:55:02,000
আচ্ছা।

365
00:55:09,291 --> 00:55:11,458
আজ রাতে 
পুরো দমে শিকার চলবে।

366
00:55:11,583 --> 00:55:13,791
দরজা আর জানালা বন্ধ রেখো।

367
00:55:14,916 --> 00:55:16,041
আর সতর্ক থেকো।

368
00:55:17,250 --> 00:55:18,083
নিশ্চয়ই।

369
00:55:19,500 --> 00:55:20,666
আমি যাচ্ছি।

370
00:55:26,083 --> 00:55:26,958
ক্যাও!

371
00:55:27,041 --> 00:55:28,500
ক্যাও! কী সমস্যা!

372
00:55:28,583 --> 00:55:30,666
- ক্যাও!
- ক্যাও!

373
00:55:30,750 --> 00:55:31,791
- কী সমস্যা!
- ক্যাও!

374
00:55:31,875 --> 00:55:33,208
ক্যাও!

375
00:55:33,291 --> 00:55:34,416
ক্যাও!

376
00:55:34,500 --> 00:55:35,833
- কী সমস্যা!
- ক্যাও!

377
00:55:35,916 --> 00:55:37,750
ক্যাও! কেউ সাহায্য করো!

378
00:55:39,833 --> 00:55:42,875
- সাহায্য করো!
- ক্যাও! সাহায্য করো!

379
00:55:43,166 --> 00:55:44,416
ক্যাও! কী হয়েছে তোমার?

380
00:55:47,375 --> 00:55:48,250
ক্যাও!

381
00:55:53,875 --> 00:55:55,833
ক্যাও! সাহায্য করো!

382
00:55:56,541 --> 00:55:57,416
ক্যাও!

383
00:55:59,166 --> 00:56:00,458
টেড! টেড!

384
00:56:00,541 --> 00:56:02,000
- সাহায্য করো!
- টেড।

385
00:56:29,875 --> 00:56:31,250
বেরিয়ে এসো, খুকি।

386
00:56:32,000 --> 00:56:33,416
এসো এটা খাও।

387
00:57:14,791 --> 00:57:15,625
পাই, প্লেউ, ধরো!

388
00:58:26,791 --> 00:58:28,250
ক্যাও।

389
00:58:36,958 --> 00:58:38,500
কোথায় ছিল তোমার মেয়ে?

390
00:58:39,583 --> 00:58:44,000
অসুস্থ ছিল। মাত্রই হাসপাতাল থেকে
নিয়ে এসেছিলাম।

391
00:59:42,833 --> 00:59:44,666
নই, আমার কী করা উচিত?

392
00:59:47,833 --> 00:59:49,375
ক্যাও, আমার কারণে মারা গেল।

393
00:59:51,250 --> 00:59:54,333
সত্যিটা একদিন প্রকাশ পাবে।

394
00:59:55,916 --> 00:59:57,458
আমি চাই না 
এসব ঘটতে থাকুক।

395
01:00:03,666 --> 01:00:04,833
নিজেকে শক্ত রাখো।

396
01:00:08,375 --> 01:00:09,958
আমি এর সমাধানের চেষ্টা করছি।

397
01:00:24,333 --> 01:00:25,916
আমাদের জঙ্গলে যেতে হবে।

398
01:00:28,958 --> 01:00:32,458
যখন আমি কষ্টে থাকি,
তখন আমি জঙ্গল দেখি।

399
01:00:34,208 --> 01:00:36,541
সাথে অন্য আরো কিছুরও।

400
01:00:38,458 --> 01:00:40,833
সেখানে নিশ্চয়ই কিছু আছে।

401
01:00:43,250 --> 01:00:44,291
নই…

402
01:00:48,041 --> 01:00:49,458
আমার সাথে চলো।

403
01:01:04,833 --> 01:01:09,000
আমাদেরকে এখানে আনার জন্য
নই-কে ধন্যবাদ।

404
01:01:14,375 --> 01:01:19,833
কিন্তু মেয়েটাকে...
আমাদের একটু দেখেশুনে চলতে হবে।

405
01:01:47,666 --> 01:01:49,916
টেড, আমার মনে হয় 
কোথাও ভুল হচ্ছে!

406
01:02:30,500 --> 01:02:31,333
সাই।

407
01:04:20,750 --> 01:04:21,708
কেমন লাগছে সাই?

408
01:04:25,208 --> 01:04:27,458
ভালো বোধ করছি।

409
01:04:31,125 --> 01:04:33,916
দারুণ! আমরা অনেকগুলো নেবো।

410
01:04:34,583 --> 01:04:38,041
এগুলো উৎপাদনের একটা উপায় আমি খুঁজে বের করব
যাতে করে তুমি আর বদলে না যাও।

411
01:04:38,916 --> 01:04:42,791
দেখলে, অবশেষে একটা 
উপায় বের হলো!

412
01:04:45,833 --> 01:04:46,750
নেয়া যাক!

413
01:05:10,916 --> 01:05:11,875
ওহহ!

414
01:05:45,833 --> 01:05:47,541
কিন্তু অনেক কষ্ট পাবে।

415
01:06:57,375 --> 01:06:58,250
টেড!

416
01:07:12,583 --> 01:07:13,791
নই, শয়তান!

417
01:07:15,041 --> 01:07:16,041
সাই, দৌড়াও!

418
01:07:17,416 --> 01:07:18,416
তাড়াতাড়ি!

419
01:07:22,250 --> 01:07:24,916
সবকটা ক্রাসুই বেশ্যা।

420
01:10:53,625 --> 01:10:54,541
জার্ড!

421
01:11:11,833 --> 01:11:12,750
জার্ড!

422
01:11:14,291 --> 01:11:17,291
জার্ড!

423
01:12:09,916 --> 01:12:10,750
সাই।

424
01:12:12,541 --> 01:12:13,458
সাই।

425
01:12:15,833 --> 01:12:16,666
সাই।

426
01:12:18,000 --> 01:12:18,875
সাই।

427
01:13:13,791 --> 01:13:14,791
সাই।

428
01:13:16,666 --> 01:13:17,500
সাই?

429
01:13:19,291 --> 01:13:20,541
হ্যাঁ, দাদীমা?

430
01:13:24,958 --> 01:13:26,291
তাকে পেয়েছো?

431
01:13:28,625 --> 01:13:29,875
জার্ডকে দেখেছো?

432
01:13:35,333 --> 01:13:37,041
জার্ড!

433
01:13:41,666 --> 01:13:42,500
বাছা আমার!

434
01:13:42,750 --> 01:13:44,416
ওঠ! বাছা আমার!

435
01:13:44,500 --> 01:13:46,666
সবক'টা ক্রাসুকে খতম করো!

436
01:13:47,458 --> 01:13:49,958
- শালী ক্রাসু!
- সবক'টাকে মেরে ফেলো!

437
01:13:51,416 --> 01:13:52,958
তাদের মেরে ফেলো!

438
01:13:54,583 --> 01:13:56,250
জার্ড!

439
01:14:07,166 --> 01:14:09,458
প্রধান, তাদের কোথাও 
খুঁজে পেলাম না।

440
01:14:11,291 --> 01:14:12,875
- শালী!
- তাদের মেরে ফেলো!

441
01:14:19,916 --> 01:14:21,041
আমাদের ছেলে কোথায়?

442
01:14:22,666 --> 01:14:28,666
জার্ড!

443
01:14:44,500 --> 01:14:45,875
কী হয়েছিল?

444
01:14:49,083 --> 01:14:52,208
আমরা তিনজন জঙ্গলের পুরোনো বাড়িটাতে
এক ক্রাসুকে ধাওয়া করেছিলাম।

445
01:14:55,166 --> 01:14:56,791
ভেবেছিলাম 
কোণঠাসা করে ফেলব।

446
01:15:02,250 --> 01:15:04,125
কিন্তু এই শালী 
সাধারণ কোনো ক্রাসু না।

447
01:15:08,916 --> 01:15:10,333
এ হিংস্র...

448
01:15:14,833 --> 01:15:17,458
আমাদের দু'জন লোককে 
মেরে ফেলেছে।

449
01:15:21,416 --> 01:15:23,208
তার চেহারা দেখেছিলে?

450
01:15:23,875 --> 01:15:24,958
কে ছিল সে?

451
01:16:35,166 --> 01:16:39,333
ক্রাসুকে মেরে ফেলো!

452
01:16:42,583 --> 01:16:44,583
সাই, কী করছো?

453
01:16:44,666 --> 01:16:46,416
কেবিনেটে রাখা গাটরিটা দেখেছো?

454
01:16:47,083 --> 01:16:48,083
হ্যাঁ, দেখেছি।

455
01:16:50,166 --> 01:16:53,875
কিন্তু কোথায় রাখলাম?
আমার মনে পড়ছে না।

456
01:16:58,666 --> 01:17:01,166
তুই আমার বাচ্চাকে মেরেছিস!

457
01:17:01,541 --> 01:17:02,375
দাদীমা!

458
01:17:02,458 --> 01:17:04,666
আমি মনে করার চেষ্টা করছি!

459
01:17:04,750 --> 01:17:05,625
তুই আমার বাচ্চাকে মেরেছিস!

460
01:17:05,708 --> 01:17:06,750
থামো!

461
01:17:07,791 --> 01:17:10,666
হ্যাঁ, এটা বাইরের লন্ড্রির বাক্সের ভেতর।

462
01:17:11,166 --> 01:17:14,000
ঈশ্বর, এত তাড়া কীসের?

463
01:17:14,083 --> 01:17:17,708
মেরে ফেলো!

464
01:17:28,583 --> 01:17:30,875
জানোয়ার! বেরিয়ে আয়!

465
01:17:31,000 --> 01:17:32,375
তোর মুখ দেখা!

466
01:17:32,458 --> 01:17:39,458
বেরিয়ে আয়!

467
01:17:47,083 --> 01:17:48,208
আমি নিজে তাকে ডাকব।

468
01:17:50,583 --> 01:17:51,958
যদি সে সত্যি ক্রাসু হয়ে থাকে...

469
01:17:53,833 --> 01:17:55,166
তাহলে তাকে গুলি কোরো।

470
01:17:59,125 --> 01:17:59,958
সাই!

471
01:18:04,083 --> 01:18:04,958
সাই!

472
01:18:06,250 --> 01:18:07,250
বেরিয়ে এসো এখানে!

473
01:18:13,250 --> 01:18:14,083
সাই!

474
01:18:16,083 --> 01:18:17,250
সাই! বেরিয়ে এসো এক্ষুণি!

475
01:18:21,291 --> 01:18:22,125
সাই!

476
01:18:28,833 --> 01:18:31,500
জানোয়ার! বেরিয়ে আয়!

477
01:18:31,791 --> 01:18:37,500
তোর মুখ দেখা! বেরিয়ে আয়!

478
01:18:38,791 --> 01:18:41,166
প্যান, সড়ে দাঁড়াও।

479
01:18:42,625 --> 01:18:45,708
সে তোমার মেয়ে হতে পারে,
কিন্তু একটা শয়তান!

480
01:18:48,291 --> 01:18:50,291
বাড়িটাকে ধ্বংস করে দাও!

481
01:18:50,375 --> 01:18:56,833
ধ্বংস করে দাও!

482
01:18:56,916 --> 01:18:57,791
বাবা।

483
01:19:03,333 --> 01:19:05,375
আমি তোমাকে ডাকছিলাম।
কোথায় ছিলে তুমি?

484
01:19:05,458 --> 01:19:06,458
আমি গোসল করছিলাম।

485
01:19:10,208 --> 01:19:11,083
দেখো তাকে!

486
01:19:12,208 --> 01:19:14,291
কোথায় তোমাদের ক্রাসু? হাহ?

487
01:19:18,083 --> 01:19:23,791
জার্ড, গত রাতে কী দেখেছিলে 
সবাইকে বলো।

488
01:19:27,250 --> 01:19:30,041
ঐ বেচারির কথা ভাবো
যে তার জীবন হারিয়েছে...

489
01:19:31,875 --> 01:19:34,250
কারণ সাই তাকে 
হাসপাতালে আক্রান্ত করেছিল।

490
01:19:40,666 --> 01:19:41,625
জার্ড।

491
01:19:55,958 --> 01:19:59,083
গত রাতে টেড আর তার দল-বল আমাকে
তাদের শিবিরে তুলে নিয়ে যায়।

492
01:19:59,833 --> 01:20:01,541
তারা আমার 
ধর্ষণ করতে চেয়েছিল।

493
01:20:07,583 --> 01:20:09,666
জার্ড আমাকে বাঁচায়,
আর আমরা দৌড়ে পালাই।

494
01:20:10,958 --> 01:20:12,833
টেডের লোকজন ক্ষিপ্ত হয়ে 
তাকে মারধোর করে।

495
01:20:12,916 --> 01:20:13,791
বাজে কথা!

496
01:20:15,208 --> 01:20:18,625
- তাহলে শিবিরের লাশগুলো আসলো কোত্থেকে?
- কোনো প্রমাণ নেই যে আমি সেসব করেছি।

497
01:20:18,708 --> 01:20:19,666
সাই!

498
01:20:21,000 --> 01:20:22,916
স্বীকার করো তুমি একটা ক্রাসু।

499
01:20:23,916 --> 01:20:25,750
জার্ড আর আমি 
তা নিজের চোখে দেখেছি।

500
01:20:37,375 --> 01:20:39,208
টেড আর তার দল-বল 
সাইয়ের ধর্ষণ করতে চেয়েছিল।

501
01:20:40,416 --> 01:20:41,291
বাবা!

502
01:20:48,125 --> 01:20:49,666
আমার গ্রাম থেকে বেরিয়ে যা।

503
01:20:50,958 --> 01:20:53,958
যতক্ষণ পারিস 
তাকে ভালোবাসা দে।

504
01:21:04,000 --> 01:21:04,875
গ্রামবাসী!

505
01:21:05,458 --> 01:21:06,791
নাটক শেষ।

506
01:21:09,083 --> 01:21:10,750
আমি নিজে ক্রাসুকে খুঁজবো।

507
01:21:59,833 --> 01:22:03,041
আমার সাথে বিশ্বাসঘাতকতা করার 
মনোবল তোমার ছিল!

508
01:23:35,250 --> 01:23:36,583
আমরা কি এটা 
পরের সপ্তাহে করতে পারি?

509
01:23:36,875 --> 01:23:37,875
হ্যাঁ।

510
01:23:39,208 --> 01:23:42,166
গ্রামের সকলকে একত্রিত করো।

511
01:24:50,666 --> 01:24:54,041
সাইকে মেরে 
তার হৃদয় চিরে ফেলো।

512
01:24:54,916 --> 01:24:58,958
সাইকে মেরে 
তার হৃদয় চিরে ফেলো।

513
01:24:59,750 --> 01:25:02,750
সাইকে মেরে 
তার হৃদয় চিরে ফেলো।

514
01:25:03,458 --> 01:25:06,541
সাইকে মেরে 
তার হৃদয় চিরে ফেলো।

515
01:25:06,958 --> 01:25:10,250
তার হৃদয় কেটে 
বের করে আনো!

516
01:25:14,916 --> 01:25:16,625
আমার মাথা থেকে বেরিয়ে যাও!

517
01:26:16,625 --> 01:26:17,458
নই!

518
01:26:24,416 --> 01:26:28,416
আমরা শেষ। 
আর কোনো লতা অবশিষ্ট নেই।

519
01:26:55,083 --> 01:26:56,416
চলো আমরা 
ব্যাংককে পালিয়ে যাই।

520
01:27:07,125 --> 01:27:08,625
আমার বাবার কী হবে?

521
01:27:10,000 --> 01:27:13,916
নিজেকে নিয়ে ভাবো!
বিপদে তুমি আছো!

522
01:27:14,375 --> 01:27:18,125
ওই রক্তপিপাসু টেড 
এখনো আমাদের পিছে পড়ে আছে।

523
01:27:32,166 --> 01:27:35,791
ব্যাংককে নিশ্চয়ই আমাদেরকে
সাহায্য করার মতো কেউ থাকবে।

524
01:27:40,500 --> 01:27:44,291
আগামীকাল সূর্য ডুবার পর 
আমার সাথে জঙ্গলে দেখা করবে।

525
01:27:45,666 --> 01:27:47,291
আমাদের এখান থেকে পালাতে হবে।

526
01:28:52,916 --> 01:28:53,833
জার্ড।

527
01:29:11,458 --> 01:29:13,041
আমি সব জানি...

528
01:29:15,916 --> 01:29:17,833
যে, তুমি একটা ক্রাসু।

529
01:29:25,500 --> 01:29:29,291
অনেক রাত হয়ে গেছে।
আমাকে তোমার সাথে যেতে দাও।

530
01:29:29,875 --> 01:29:30,791
না।

531
01:29:44,750 --> 01:29:48,250
সেই রাতে গোয়ালঘরে,
প্রথম দেখেছিলাম।

532
01:30:12,583 --> 01:30:18,500
বাহিনীতে যোগ দিই 
যাতে ওদের ভুল পথে নিয়ে যেতে পারি।

533
01:30:30,333 --> 01:30:34,666
আজ রাতে পুরো দমে শিকার চলবে।
দরজা আর জানালা বন্ধ রেখো।

534
01:30:44,958 --> 01:30:47,625
প্রত্যেকটাবার কষ্ট হয়...

535
01:30:51,166 --> 01:30:54,708
যখন তোমাকে
নইয়ের সাথে দেখি।

536
01:31:39,958 --> 01:31:42,708
আমাকে ছেড়ে যেও না।

537
01:31:45,458 --> 01:31:48,833
সাই, আমার সাথে থাকো।

538
01:31:55,208 --> 01:31:57,291
সাই...

539
01:31:58,666 --> 01:32:01,375
আমাকে ছেড়ে যেও না।

540
01:32:13,500 --> 01:32:16,916
সাই...

541
01:33:22,166 --> 01:33:24,291
সাই, আসব?

542
01:33:34,208 --> 01:33:35,208
হ্যাঁ, বাবা।

543
01:33:49,541 --> 01:33:50,500
কেমন আছো?

544
01:33:53,000 --> 01:33:54,416
এখনো ব্যাথা করছে?

545
01:34:05,166 --> 01:34:06,166
বাবা...

546
01:34:07,833 --> 01:34:08,750
হুম।

547
01:34:09,958 --> 01:34:12,875
একসময়, 
আমি আর এখনে না থাকলে...

548
01:34:15,333 --> 01:34:16,833
তুমি ভালো থাকবে তো?

549
01:34:19,541 --> 01:34:20,916
এমন কেন বলছ?

550
01:34:28,375 --> 01:34:30,750
কাউকে তোমার গায়ে 
একটা হাত দিতে দিব না।

551
01:34:32,041 --> 01:34:33,375
কথা দিচ্ছি।

552
01:35:00,916 --> 01:35:02,166
বাবা...

553
01:35:03,333 --> 01:35:04,500
আমি বিদায় জানাতে এসেছি।

554
01:35:07,875 --> 01:35:09,416
সাথে আমার কিছু 
জিজ্ঞাস করার আছে। 

555
01:35:12,125 --> 01:35:15,416
ক্রাসু আর ক্রাহাংয়ের ব্যাপারে,
আরও অনেক গল্প আছে, তাই না?

556
01:35:18,291 --> 01:35:19,500
তুমি দেখেছ?

557
01:35:25,416 --> 01:35:26,666
বেশ…

558
01:35:28,750 --> 01:35:30,500
এসবের শুরু হয়...

559
01:35:30,958 --> 01:35:33,541
যখন একটা ক্রাসু,
যে কিনা প্রথম ক্রাহাংয়ের স্ত্রী ছিল,

560
01:35:34,125 --> 01:35:35,833
এক মানুষের প্রেমে পড়ে।

561
01:35:36,500 --> 01:35:38,166
পেটে বাচ্চা আসে...

562
01:35:39,916 --> 01:35:42,250
আর দুজনে পালিয়ে যায়। 

563
01:35:43,333 --> 01:35:46,416
কিন্তু ক্রাহাং তাদের খুঁজে পায়।

564
01:35:46,958 --> 01:35:48,708
ক্রাহাং মানুষটাকে মেরে ফেলে।

565
01:35:50,000 --> 01:35:55,583
তারপর তার বউকে মেরে 
বুক চিরে হৃদয়টা বের করে

566
01:35:56,666 --> 01:35:58,916
নিজের বুকের জ্বালা মেটাতে।

567
01:36:00,708 --> 01:36:03,166
তার ক্রোধ প্রজন্মের পর প্রজন্ম ধরে 
অতিবাহিত হচ্ছে। 

568
01:36:04,375 --> 01:36:09,500
তারপর থেকে, একটা ক্রাহাংকে অবশ্য 
প্রত্যেকটা ক্রাসুর হৃদয় ধ্বংস করতে হয়।

569
01:36:34,666 --> 01:36:35,666
সাই।

570
01:36:37,375 --> 01:36:38,208
সাই।

571
01:37:08,791 --> 01:37:10,791
তো তারা আর কোনো 
গুজব রটাতে পারবে না।

572
01:37:32,583 --> 01:37:33,416
সাই।

573
01:37:34,958 --> 01:37:35,791
শুভ সন্ধ্যা। 

574
01:37:35,875 --> 01:37:37,291
শুভ সন্ধ্যা, প্রধান।

575
01:37:39,083 --> 01:37:40,500
কী দেখাচ্ছে ওরা?

576
01:37:42,541 --> 01:37:45,541
এই কয়েকদিনে জার্ডকে দেখেছ?

577
01:38:09,291 --> 01:38:13,458
বেচারা জার্ড, একদম 
সাধু মনিষীদের মতো নিঃস্বার্থ।

578
01:38:15,000 --> 01:38:19,291
যে মেয়েকে বাঁচানোর চেষ্টা করছ
সে তোমার দিকে তাকায়ও না।

579
01:38:24,000 --> 01:38:24,875
চুপ করো!

580
01:38:27,791 --> 01:38:29,541
প্রেম এক বিষ।

581
01:38:31,458 --> 01:38:36,166
যা তোমায় বানিয়েছে বোকা,
এক আস্তো বোকা!

582
01:38:37,416 --> 01:38:38,458
যাও!

583
01:38:39,250 --> 01:38:40,666
আমাকে একা থাকতে দাও!

584
01:38:45,083 --> 01:38:49,333
ভাবছ সাই কথা রাখবে?

585
01:38:51,333 --> 01:38:54,666
সে নইয়ের সাথে 
ব্যাংককে পালাচ্ছে!

586
01:38:55,375 --> 01:38:57,000
তোমাকে ছেড়ে পালাচ্ছে। 

587
01:38:57,750 --> 01:38:58,916
সে পালাচ্ছে। 

588
01:38:59,041 --> 01:39:01,750
তুমি এক আস্তো বোকা। 
বোকা! বোকা!

589
01:39:08,458 --> 01:39:09,333
সাই!

590
01:39:09,750 --> 01:39:10,750
সাই, কী হয়েছে?

591
01:39:14,375 --> 01:39:15,250
সাই...

592
01:39:15,583 --> 01:39:16,500
সাই...

593
01:39:20,000 --> 01:39:22,958
সাই... সাই, কী হয়েছে?

594
01:39:23,333 --> 01:39:24,208
সাই...

595
01:39:26,666 --> 01:39:31,916
- সাই...
- সাই...

596
01:40:06,083 --> 01:40:09,666
সাইকে মারো! 
তার বুক চিরে হৃদয় বের করো!

597
01:40:16,291 --> 01:40:20,125
- সে আমার বাচ্চাকে মেরেছে।
- মারো তাকে।

598
01:40:22,291 --> 01:40:23,125
তার শরীর পুড়িয়ে ফেলো!

599
01:41:13,416 --> 01:41:14,416
থামো!

600
01:41:31,458 --> 01:41:32,375
জার্ড...

601
01:41:47,208 --> 01:41:48,458
সে সাই।

602
01:41:49,875 --> 01:41:51,458
তাকে মেরো না।

603
01:41:53,041 --> 01:41:54,000
আমনি মিনতি করছি।

604
01:42:33,833 --> 01:42:34,708
সড়ো!

605
01:42:34,875 --> 01:42:36,708
সড়ো বলছি!

606
01:42:37,125 --> 01:42:38,166
থামো!

607
01:42:38,958 --> 01:42:39,916
থামো!

608
01:42:40,041 --> 01:42:40,875
থামো বলছি!

609
01:44:28,166 --> 01:44:29,208
নই...

610
01:44:31,375 --> 01:44:32,541
সাইয়ের খেয়াল রেখো।

611
01:44:33,750 --> 01:44:34,750
সাই...

612
01:44:35,416 --> 01:44:36,291
সাই...

613
01:44:50,791 --> 01:44:51,791
সাই, চলো!

614
01:45:08,958 --> 01:45:12,458
নই, কেন বাঁচাচ্ছ তাকে?

615
01:45:13,750 --> 01:45:16,916
সে একটা বেশ্যা মাগী, খাঁটি বেশ্যা!

616
01:45:20,416 --> 01:45:22,625
ভাবছ সে তোমাকে
সারাজীবন ভালোবাসবে?

617
01:45:22,958 --> 01:45:24,458
- সত্যিই এমন ভাবছ?
- চুপ কর!

618
01:46:27,250 --> 01:46:29,416
এটাকে আমার 
ক্ষমা চাওয়া হিসেবে নিও, নুয়াল...

619
01:46:33,208 --> 01:46:34,750
গতরাতে কেউ একজন ক্রাসু দেখেছে।

620
01:46:35,500 --> 01:46:37,666
রেংয়ের ভেতরের কোনো 
অঙ্গপ্রত্যঙ্গ ছিল না।

621
01:46:38,583 --> 01:46:41,583
কার কাজ মনে হয়?

622
01:46:51,333 --> 01:46:52,291
নুয়াল…

623
01:47:43,041 --> 01:47:43,916
ছেড়ে দাও।

624
01:47:50,875 --> 01:47:52,000
না!

625
01:48:11,791 --> 01:48:12,625
নই।

626
01:48:13,208 --> 01:48:17,250
জঙ্গলের ভিতর দিয়ে যাও
একটা নদী পাবে।

627
01:48:18,041 --> 01:48:19,916
নদীর ওপাশেই ব্যাংকক। 

628
01:48:20,666 --> 01:48:21,875
জলদি করো!

629
01:49:47,333 --> 01:49:48,166
সাই!

630
01:49:49,666 --> 01:49:50,541
সাই!

631
01:50:02,666 --> 01:50:03,916
আমরা প্রায় এসে গেছি।

632
01:50:09,583 --> 01:50:12,375
নদী পার হলেই 
আমরা বেঁচে যাবো। 

633
01:50:13,333 --> 01:50:14,625
এখানেই থাকো। 

634
01:50:16,125 --> 01:50:17,958
তোমাকে সারিয়ে তোলার জন্য 
কিছু একটা খুঁজে বের করব।

635
01:50:18,500 --> 01:50:21,708
তুমি ঠিক হয়ে যাবে।
আমি তোমাকে সুস্থ করে তুলব।

636
01:50:22,583 --> 01:50:24,458
এখানেই থাকো, আর একটু।

637
01:50:25,625 --> 01:50:26,875
আর একটু।

638
01:50:32,125 --> 01:50:33,666
একটু।

639
01:50:34,416 --> 01:50:36,458
এখানেই থাকো, আর একটু।

640
01:50:37,708 --> 01:50:39,958
তুমি ঠিক হয়ে যাবে।

641
01:50:41,708 --> 01:50:42,875
ঠিক হয়ে যাবে।

642
01:50:44,416 --> 01:50:45,583
ঠিক হয়ে যাবে।

643
01:50:52,041 --> 01:50:54,791
তুমি একদম ঠিক হয়ে যাবে,
আমি তোমাকে সারিয়ে তুলব।

644
01:51:03,166 --> 01:51:05,041
আমি নিজে
তোমাকে সারিয়ে তুলব।

645
01:51:10,083 --> 01:51:13,166
সব ঠিক হয়ে যাবে।

646
01:51:25,000 --> 01:51:28,500
তুমি ঠিক হয়ে যাবে।

647
01:53:20,125 --> 01:53:21,583
ক্ষমা করে দিও।

648
01:53:23,791 --> 01:53:26,750
কথা রাখতে পারলাম না…

649
01:57:05,875 --> 01:57:09,208
যখন যুদ্ধ শেষ হবে,
সবাই একসাথে ব্যাংকক যাবো।

650
01:57:09,416 --> 01:57:10,791
তোমাদের শহর ঘুরিয়ে দেখাবো।

651
01:57:12,250 --> 01:57:14,166
দারুণ, আমি যাবো।

652
01:57:17,250 --> 01:57:18,250
কথা রইলো তাহলে?

653
01:57:21,541 --> 01:57:22,625
কথা রইলো।

654
01:57:25,625 --> 01:57:34,500
<b><font color="#ff0000">বঙ্গানুবাদেঃ</font></b> 
<b><font color="#808000">হাসান শুভ মিঃ এক্স 
এবং সৈয়দ ফাহমিদুল ইসলাম</font></b>

655
01:57:35,125 --> 01:57:43,916
<b><font color="#ff0000">সম্পাদনায়ঃ</font></b> <b><font color="#808000">সৈয়দ ফাহমিদুল ইসলাম

